Cooltext764879529 59

মতলবে কিশোরের
লাশ উদ্ধার!

Images26 1
(bdnews25.wapamp.com/Dhaka)

চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তরের
ধনাগোদা নদীতে গোছল
করতে গিয়ে নিখোঁজের
চারদিন পর মোহাম্মদ
রায়হান (১৭) নামের
এক কিশোরের লাশ উদ্ধার করেছে স্থানীয়
জনতা।
শুক্রবার বেলা ১২টার
দিকে তার লাশ উদ্ধার
করা হয়।
রায়হান মতলব দক্ষিণ উপজেলার
দিঘলদী গ্রামের মুসলেহ
উদ্দিন প্রধানের ছেলে।
রায়হানের
আত্মীয়রা বাংলানিউজকে জানান,
গত ১৮ মার্চ রায়হান ও তার ছোট ভাই রোহান
(১০) মতলব উত্তরের
গাজীপুর
গ্রামে খালাতো বোনের
শ্বশুরবাড়ি বেড়াতে আসে।
ওইদিন বেলা ১২টার দিকে ওই বাড়ির
সমবয়সী হেলাল ও
হৃদয়সহ তারা দুই ভাই
ধনাগোদা নদীতে গোসল
করতে যায়। গোসলের এক
পর্যায়ে নদী পার হওয়ার
উদ্দেশ্যে রায়হান,
হেলাল ও হৃদয় সাঁতার
কাটতে শুরু করে। কিন্তু
নদীর
মাঝামাঝি গিয়ে হঠাৎ রায়হান তলিয়ে যায়।
এরপর থেকে রায়হানের
খোঁজ পাওয়া যায়নি।
পরে চাঁদপুর পুরান
বাজার ফায়ার সার্ভিস
স্টেশনে খবর দিলে ডুবুরীদল
গিয়ে রায়হানকে খুঁজে পায়নি।
চাঁদপুর পুরান বাজার
ফায়ার সার্ভিসের
স্টেশন অফিসার মো.
মোস্তফা খান জানান, অনেক তল্লাশি করেও
তারা রায়হানের লাশ
খুঁজে না পেয়ে ফিরে আসেন।
মতলব দক্ষিণ ভারপ্রাপ্ত
কর্মকর্তা (তদন্ত)
মিজানুর রহমান জানান, লাশ পরিবারের
সদস্যরা বাড়ি নিয়ে গেছেন।

(bdnews25.wapamp.com/Dhaka)


Share|
Home
© 2013 bdnews25.wapamp.com

The Soda Pop